Ghi খাওয়ার বিশেষ কয়েকটি ঘি এর উপকারিতা (২২ টি) - Ghier Opokarita
উপকারিতা এর দিক থেকে ঘি এর অনেক সুনাম রয়েছে আমাদের মাঝে। আমাদের মধ্যে অনেকে হয়তবা ঘি এর উপকারিতা জানার জন্য ব্রাউজ করছি। শরীর সুস্থ রাখতে মানুষের দরকার পুষ্টিযুক্ত খাবার। শরীরের জন্য খাঁটি ঘি এর উপকারিতা অনেক। খাঁটি ঘি এর কিছু বিস্ময়কর উপকার আছে যা শরীরের জন্য উপকারী। এটি আবার সম্পূর্ণ চর্বি জাতীয় খাবার। মালিশ করতে তেল ভালো হলেও খাওয়ার জন্য ঘি সেরা। আর এই কারণেই হয়ত প্রাচীন প্রবাদের জন্ম ‘ঋণ করে হলেও ঘি খাও’। ২২ টি ঘি এর উপকারিতা সবার জন্য ঘি এর উপকারিতা ১.স্মৃতিশক্তি বাড়ায়/ব্রেন টনিক হিসেবে কাজ করে: নিউট্রিশনিস্টদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকবাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘি এর কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এত উপস্থিত ওমাগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ২.কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই। ৩.ওজন কমায় ও এনার্জি বাড়ায়: ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ...